শনিবার ১৮ই জুলাই, ২০২৬ ইং ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে পৃথক দুই মামলায় ৫ জনের যাবজ্জীবন

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে স্বামী হত্যায় স্ত্রীসহ ৪ জন ও পৃথক একটি ধর্ষণ মামলায় আরো ১ জনসহ মোট ৫ জনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসাথে প্রত্যেকের ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ১ বছর করে কারাদন্ডের আদেশ দেয় আদালত। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. আবুল কাশেম চৌধুরী পৃথক এ দুই মামলার রায় প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর রায়পুর উপজেলার এনায়েতপুর গ্রামে শশুর বাড়ির একটি বাগানে মো. রাব্বীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনার পরদিন ৯ সেপ্টেম্বর নিহতের পিতা নুরুল আমিন পাটোয়ারী বাদি হয়ে রাব্বীর স্ত্রী, শশুর, শাশুড়িসহ ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। গত ২৫ নভেম্বর পুলিশ ওই মামলার চার্জশীট দাখিল করেন আদালতে। বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানী শেষে আসামিদের প্রত্যেককে হত্যাকান্ডে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ১ বছর কারাদন্ডাদেশ দেন। এ মামলায় সাজাপ্রাপ্তরা হলেন, জয়নাল আবদীন, জোৎসনা আক্তার, রেজিয়া বেগম, মোহাম্মদ আলম।

এদিকে সদর উপজেলার পুর্ব বাঁঙ্গাখা ইউনিয়নে প্রতিবন্ধী এক যুবতীকে ধর্ষণের দায়ে টুটুল চন্দ্র দাস নামে এক যুবকের যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর কারাদন্ডের আদেশ দিয়েছেন একই আদালত।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৪ এপ্রিল সকালে সদর উপজেলার বাঁঙ্গাখা ইউনিয়নের শংকর চন্দ্র দাসের প্রতিবন্ধী মেয়েকে পুকুর পাড়ে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে টুটুল।

এ ঘটনার পরে একই দিন বিকালে ভিকটিমের বাবা বাদি হয়ে সদর থানায় টুটুল দাসের বিরুদ্ধে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় প্রদান করেন।

লক্ষ্মীপুর জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জসীম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১