শনিবার ৩০শে মে, ২০২৬ ইং ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

রায়পুরে ৭ম শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার

প্রতীকি ছবি।

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের রায়পুরে সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। রোববার (১৯ মার্চ) রাত ১০টার দিকে রায়পুর উপজেলার চর মোহনা গ্রামে ডাকাতিয়া নদীর তীরে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ধর্ষক অাবদুর রহমান পলাতক হয়েছে। সে চর মোহনা গ্রামের ফারুক ছৈয়ালের ছেলে ও চরলক্ষ্মী জনতা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র।

লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন ধর্ষণের শিকার ওই ছাত্রী জানায়, ফারুক অামাকে প্রায় প্রেম ভালোবাসার প্রস্তাব দিয়ে অাসছিল। এতে অামি রাজি হইনি। ফলে সেই অামাকে প্রায় ভয়ভীতি দেখাত। পরে অামাদের দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠে। এ সুবাদে রোববার রাতে ফারুক অামাকে কৌশলে বাড়ির পাশে ডাকাতিয়া নদীর পাড়ে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

ধর্ষিতার মা অালেয়া বেগম বলেন, অামি গরীব। এ ঘটনার সুস্থ বিচার চাই। কিভাবে সমাজে অামার মেয়ে মুখ দেখাবে। এ বলে তিনি কান্নায় ভেঙে পড়েন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, ছেলে ও মেয়ের মাঝে সম্পর্ক ছিল। রোববার রাতে ধর্ষক ফারুক মেয়েটিকে কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণ করে। ঘটনার পর থেকে ধর্ষক পলাতক রয়েছে। ওসি বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক ধর্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১