সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ইং ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শেখ হাসিনা মিষ্টি এবং মমতা কুর্তা পাঠান: মোদি

আন্তর্জাতিক ডেস্ক :

প্রতিবছর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিষ্টি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কুর্তা পাঠান বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দেশটিতে চলমান লোকসভা নির্বাচনে চতুর্থ দফার ভোটের আগে বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

নরেন্দ্র মোদি বলেন, আপনারা শুনে আশ্চর্য হবেন এবং ভোটের মৌসুমে এটা বলা উচিত নয়। মমতা দিদি আমার জন্য প্রতি বছর উপহার পাঠান। একটি বা দুটি কুর্তা পাঠান। সেটা তিনি নিজে পছন্দ করে কেনেন।

তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে প্রতি বছর মিষ্টি পাঠান। একথা জানতে পেরে আমাকে মিষ্টি পাঠাতে শুরু করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বছরে একবার বা দুইবার।

বিরোধী দলের নেতা-নেত্রীদের সঙ্গে সম্পর্কে কেমন জানতে চাইলে ভারতের প্রধানমন্ত্রী আরও জানান, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ই নয়, কংগ্রেস নেতা গুলাম নবি আজাদের সঙ্গেও তার সম্পর্ক অত্যন্ত ভালো।

তিনি বলেন, আজাদ আমার পরিবারের সদস্যের মতোই। একদিন তো আমাদেরকে সংসদে অনেক সময় ধরে গল্প করতে দেখে অনেকে জানতে চায় এই বন্ধুত্বের রহস্য কী?

প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে নরেন্দ্র মোদি বলেন, আমি কখনও প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখিনি। সামান্য একটা চাকরি পেলেই মা পাড়ায় লাড্ডু বিলি করে দিতেন।

নিজের অনুপ্রেরণার উৎস সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান, তার অনুপ্রেরণা মহাত্মা গান্ধী। তার স্বচ্ছতা ও শৌচাগার তৈরির আইডিয়া এখান থেকেই এসেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১