সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ইং ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্পেনে সমাজতান্ত্রিক দলের জয়

আন্তর্জাতিক ডেস্ক :

সংখ্যাগরিষ্ঠতা না পেলেও স্পেনের জাতীয় সাধারণ নির্বাচনে জয় পেয়েছে সমাজতান্ত্রিক দল বা সোস্যালিস্ট পার্টি। সংসদের মোট আসনের প্রায় ২৮ দশমিক ১ শতাংশ ভোট এবং ১১৬ থেকে ১২১টি আসন পেলেও সোশ্যালিস্টরা শেষ পর্যন্ত সরকার গঠন করতে পারবে কি না সে নিয়ে আছে সংশয়।

রোববার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত হয় স্পেনের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ পর্ব। বিগত চার বছরের মধ্যে তৃতীয় বারের মতো আয়োজিত হয় এই সাধারণ নির্বাচন।

ক্ষমতাসীন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের নেতৃত্বে সোশ্যালিস্টদের সব থেকে কাছের প্রতিদ্বন্দ্বী হিসেবে আছে পাবলো ক্যাসাডোর নেতৃত্বে পপুলার পার্টি। তারা পেয়েছে ১৭ দশমিক ৮ শতাংশ ভোট (৬৯ থেকে ৭৩ আসন)। আলবার্ট রিভেরার সিটিজেন্স পেয়েছে ১৪ দশমিক ৪ শতাংশ ভোট (৪৮ থেকে ৪৯ আসন)। আর পাবলো গ্লেসিয়াসের উনিডাস পডেমাস এবং স্যান্টিয়েগো এবাসকালের ভক্স পেয়েছে যথাক্রমে ১৬ দশমিক ১ শতাংশ (৪২ থেকে ৪৫ ভোট) এবং ১২ দশমিক এক শতাংশ (৩৬ থেকে ৩৮ আসন) করে ভোট।

স্পেনে সরকার গঠনের নিয়ম অনুযায়ী, একটি রাজনৈতিক দলকে ৩৫০টি আসনের মধ্যে এককভাবে সরকার গঠন করতে হলে কমপক্ষে ৫০ শতাংশের বেশি বা ১৭৬টি আসনে জয় পেতে হবে। সেই হিসেবে সোশ্যালিস্টরা নির্বাচনে ৫০ শতাংশ আসন না পাওয়ায় জয় নিয়েও সরকার গঠনের সংশয়ে থাকতে হচ্ছে তাদের। 

এদিকে ভোটের দিন দেশটির বর্তমান প্রেসিডেন্ট পেদ্রো সানচেজ সংবাদমাধ্যমকে বলেন, বহু বছরের অস্থিতিশীল পরিস্থিতির পর সময় এসেছে, যে একটি স্থিতিশীল এবং শান্তিময় স্পেনের জন্য আমরা আমাদের বার্তা দেই। আর সেখান থেকেই একটি সংখ্যাগরিষ্ঠ দল বের হয়ে আসবে যারা দেশে একটি স্থিতিশীল সরকার গঠন করবে।

এবার প্রায় ৬০ দশমিক ৮ শতাংশ স্পেনীয় এবং কাতালানরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে বলে জানায় দেশটির নির্বাচন কমিশন। 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১