শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে স্ত্রী রেহানা আক্তার রেনু হত্যা মামলায় স্বামী ইছমাইল হোসেনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইদুর রহমান গাজী এ রায় দেন। এ সময় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত ইছমাইলকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড দেয়া হয়। দন্ডপ্রাপ্ত ইছমাইল সদর উপজেলার মহাদেবপুর এলাকার আহম্মদ উল্ল্যাহর ছেলে।

আদালত সূত্র জানায়, পারিবারিক কলহের জের ধরে ২০০৩ সালের ৮ নভেম্বর  রাতে সদর উপজেলার মহাদেবপুর এলাকায় গৃহবধূ রেহানা আক্তার রেনুকে শ্বাসরোধে হত্যা করা হয়। ঘটনার পরদিন নিহতের বড় ভাই তাহের আহম্মদ বাদি হয়ে লক্ষ্মীপুর সদর থানায় ইছমাইল হোসেনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ২০০৪ সালের ১১ এপ্রিল এ মামলায় ইছমাইল হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জসীট দেয় পুলিশ। বাদি ও বিবাদি পক্ষের দীর্ঘ শুনানী ও স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ আদালত এ রায় প্রদান করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০