সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

ফখরুল ছাড়া শপথ নিলেন বিএনপির অন্য এমপিরাও

আকাশবার্তা ডেস্ক :

বিএনপির নিষেধাজ্ঞা উপেক্ষা করে সময়সীমার শেষ দিনে এসে সংসদ সদস্য হিসাবে শপথ নিয়েছেন একাদশ সংসদ নির্বাচনে দলটির প্রার্থী হিসেবে নির্বাচিত আরও চারজন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির যে ছয়জন নির্বাচিত হয়েছিলেন তাদের মধ্যে দলটির মহাসচিবই ছাড়া বাকী সবাই শপথ নিলেন।

তারা হলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আব্দুস সাত্তার, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম ও বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন।

সোমবার (২৯এপ্রিল) বিকালে সংসদ ভবনে স্পিকারের কক্ষে তারা শপথ নেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাদের শপথ বাক্য পাঠ করান। সংসদের হুইপ ইকবালুর রহীম এসময় উপস্থিত ছিলেন। বিএনপি নেতা হারুনের সঙ্গে তার স্ত্রী সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়াও ছিলেন। এই চারজন শপথ নেয়ায় এখন কেবল বিএনপি থেকে নির্বাচিতদের মধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরই বাকি আছেন।

একাদশ সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ নেওয়ার ক্ষেত্রে সোমবারই শেষ দিন। অধিবেশন শুরুর পর ৯০ দিনের মধ্যে কেউ শপথ না নিলে ওই আসনে নতুন নির্বাচন আয়োজনের কথা ইসি ইতোমধ্যে জানিয়েছে।

এবারের নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত হয়েছেন মোট ছয়জন। তার মধ্যে ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান জাহিদ গত বৃহস্পতিবারই শপথ নিয়েছিলেন। এরপর তাকে বিএনপি থেকে বহিষ্কারও করা হয়।

বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত গণফোরামের দুজন সুলতান মো, মনসুর আহমেদ ও মোকাব্বির খানও জোটের সিদ্ধান্ত উপেক্ষা করে ইতোমধ্যে শপথ নিয়েছেন।

৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ভোট ডাকাতি হয়েছে দাবি করে শপথ না নেয়ার সিদ্ধান্ত জানিয়েছিল বিএনপি ও ঐক্যফ্রন্ট। তবে বিএনপি থেকে নির্বাচিতরা বলছেন, এলাকার মানুষের চাপে সংসদে যেতে শপথ নিতে বাধ্য হয়েছেন তারা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930