সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

ঠাণ্ডা মাথায় খেলে ফিনিশিং দিতে হবে : মাশরাফীদের প্রধানমন্ত্রী

স্পোর্টস ডেস্ক :

খেলায় হার জিত যাই হোক, সবসময় আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে হবে। অনেক জায়গায় (ভেন্যুতে) খেলা পড়েছে। তাই ধীরস্থির থেকে ঠাণ্ডা মাথায় খেলে ফিনিশিং দিতে হবে। তাড়াহুড়ো করা যাবে না।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর ১২টায় ইংল্যান্ডে অনুষ্ঠেয় আইসিসি বিশ্বকাপ ২০১৯ ও আয়ারল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজের জন্য ঢাকা ছাড়ার আগে গণভবনে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়বৃন্দ বিসিবি সভাপতি, পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এ পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের আত্মবিশ্বাস রেখে তাড়াহুড়ো করা যাবে না। ধীরস্থির থেকে ঠাণ্ডা মাথায় খেলে ফিনিশিং দিতে হবে। খেলায় হার জিত যাই হোক, সবসময় আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে হবে।

এসময় প্রধানমন্ত্রীর পাশে বসে তাঁর সঙ্গে বাংলাদেশ দল প্রসঙ্গে আলাপচারিতা করেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।

ক্রিকেটারদের মধ্যে যারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছেন তারা হচ্ছেন :মাশরাফি বিন মোর্ত্তজা (ক্যাপ্টেন), সাকিব আল হাসান (ভাইস-ক্যাপ্টেন), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল খান, সৌম্য সরকার, সাইফউদ্দিন, আবু জায়েদ চৌধুরী রাহি, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান রোমান, ইয়াসির আলি চৌধুরী, নাঈম হাসান, তাসকিন আহমেদ, ফরহাদ রেজা।

বোর্ড অব ডিরেক্টরস অ্যান্ড অফিসিয়ালসদের মধ্যে রয়েছেন : সভাপতি নাজমুল হাসান পাপন,এমপি, পরিচালক- মাহবুবুল আনাম, আহমেদ সাজ্জাদুল ইসলাম, এ.এম নাইমুর রহমান দুর্জয় (এমপি), মনজুর কাদের, এজেএম নাসের উদ্দিন, আকরাম খান, কাজি ইনাম আহমেদ, এসকে সোহেল, সাইফুল আলম স্বপন চৌধুরী, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, আলমগীর খান, সাইফুল আলম চৌধুরী নাদেল, মোহাম্মদ ইসমাইল হায়দার মল্লিক, মো. এনায়েত হোসেন সিরাজ, সৈয়দ আশফাকুল আলম, মোহাম্মদ জালাল ইউনুস, লোকমান হোসাইন ভূইঁয়া, গাজী গোলাম মুর্তজা, মো. হানিফ ভূইঁয়া, তানজিল চৌধুরী, নাজিব আহমেদ, শওকত আজিজ রাসেল, নিজাম উদ্দিন চৌধুরী, তৌহিদ মাহমুদ, মোহাম্মদ আলমগীর, কাউসার আজম।

ব্যবস্থাপনা দফতর থেকে রয়েছেন: খালেদ মাহমুদ সুজন (বিশ্বকাপ টিম ম্যানেজার), মিনহাজুল আবেদীন নান্নু (ত্রিদেশীয় সিরিজের টিম ম্যানেজার), সুনীল বাধুচারিয়া যোশি, রায়ান লাল কুক, মারিও সুরেশ ভিলভারায়ান, তিহান চন্দ্রমোহন, শ্রী নিবাস চন্দ্র শেখর, মেজর হুসাইন ইমাম, মেজর আবু হুমায়ুন মোরশেদ, রাবিদ ইমাম (মিডিয়া ম্যানেজার)।

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে বুধবার (১ মে) ঢাকা ছাড়বেন জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। আগামী ৫ মে থেকে আয়ারল্যান্ডে শুরু হবে ত্রিদেশীয় সিরিজটি। ১৭ মে ফাইনাল। এরপর টাইগাররা সেখান থেকে উড়াল দেবে ইংল্যান্ডে বিশ্বকাপ খেলার উদ্দেশ্যে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930