রবিবার ৮ই মার্চ, ২০২৬ ইং ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

মোবাইল নেটওয়ার্ক সচল রাখতে জরুরি ব্যবস্থা

তথ্য প্রযুক্তি ডেস্ক :

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ফণী’র কারণে বাংলাদেশের টেলিযোগাযোগ ও মোবাইল নেটওয়ার্ক সচল রাখতে জরুরি ও বিশেষ ব্যবস্থা নিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। মোবাইল ফোন অপারেটরগুলোও তাদের নেটওয়ার্ক সচল রাখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে। শুক্রবার (৩ মে) সকাল পর্যন্ত দেশের কোথাও তেমন কোনও নেটওয়ার্ক সমস্যা দেখা দেয়নি। তবে, বৃষ্টির কারণে খোদ ঢাকায় বিদ্যুৎ সংযোগ প্রায়ই বিচ্ছিন্ন হয়ে পড়ছে।

দুর্যোগকালীন সময়ে কক্সবাজার ও কুয়াকাটায় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন দুটি সচল রাখার জন্য অন্তত সাত দিনের বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিতকরণের নির্দেশ দিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। একই সঙ্গে তিনি ওই দুই স্টেশনসহ উপকূলীয় এলাকায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের ছুটি বাতিলেরও নির্দেশ দিয়েছেন।

টেলিযোগাযোগ সেবা নিরবিচ্ছিন্ন রাখতে সরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বেসরকারি অপারেটর বিশেষ করে এনটিটিএনগুলোকেও সর্বাত্মক সতর্ক থাকার নির্দেশ দেন মন্ত্রী। মোবাইল ফোন অপারেটরগুলোও নেটওয়ার্ক সচল রাখতে বিকল্প ব্যবস্থায় টাওয়ার চালু রাখার উদ্যোগ নেয়া হয়েছে।

ফণীর প্রভাব মোকাবেলায় শুক্রবার সকাল থেকে চালু হয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এর কন্ট্রোলরুম। সকাল সাড়ে ১১ টা পর্যন্ত কোথাও নেটওয়ার্ক বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে নিয়ন্ত্রণ কক্ষ। নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বর হচ্ছে ঢাকা ০২-৮৩৩২২০০ ও ৫৮৩১২৩৪৫, খুলনা ০৪১-৭২৪৯৯৯ এবং চট্টগ্রাম ০৩১-৬২৭০৫৫। এছাড়া, টেলিটকের ব্যবস্থাপনায় ১০৯০ কল সেন্টার নম্বরটি নিয়ন্ত্রণকক্ষের জন্য সার্বক্ষণিকভাবে কাজ করছে। ২৪ ঘণ্টা নিয়ন্ত্রণকক্ষ খোলা থাকবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১