সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

‘বিএনপির কানামাছির রাজনীতি বর্জন করবে মানুষ’ : লক্ষ্মীপুরে মতিয়া চৌধুরী

আকাশবার্তা ডেস্ক :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কঠোর সমালোচনা করে আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, হাওয়া ভবন তৈরী করে হাওয়া খাওয়া আর মানুষ মারা হলো বিএনপি’র রাজনীতি। সাংসদ নির্বাচিত হয়ে ফখরুল সাহেব শপথ না করে বলছেন, এটা তাদের কৌশল। জনগণের কাছে গোপন রেখে কোন কৌশল হতে পারেনা মন্তব্য করে সাবেক এই মন্ত্রী বলেন বাংলাদেশের মানুষ বিএনপি’র এই কানামাছির রাজনীতি বর্জন করবেই করবে।
(আজ) মঙ্গলবার বিকালে লক্ষ্মীপুরের রামগতির আ স ম আব্দুর রব সরকারি কলেজ মাঠে ফণী’ আক্রান্ত দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রামগতি উপজেলা আওয়ামীলীগের আয়োজনে একই মঞ্চে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি বলেন, বিএনপি একটি আদর্শহীন রাজনৈতিক দল। একটি মানুষ বা দল যেমনি আদর্শ ছাড়া সমাজে বেশিদিন টিকে থাকতে পারেনা। বিএনপির অবস্থাও এখন ঠিক তেমনি হয়েছে। দলটি এখন ভাঙ্গণের পথে বলে মন্তব্য করে আওয়ামীলীগের এ নেতা বলেন, বিএনপি আস্তে আস্তে নি:শেষ হয়ে যাবে।
তিনি আরো বলেন, ওদের কথায় আপনারা বিভ্রান্ত হবেন না। জননেত্রী শেখ হাসিনার সরকার আপনাদের পাশে আছে। শেখ হাসিনার দল আওয়ামীলীগ আপনাদের পাশে আছে। যে কোন বিপদে আপদে সব সময় আপনাদের পাশে থেকে সহায়তা দেয়া এটি আমাদের নৈতিক দায়িত্ব।
ঘূর্ণিঝড় ‘ফণী’র তান্ডবে ক্ষতিগ্রস্থদের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়নের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) আব্দুল মান্নান প্রমুখ।
পরে আওয়ামীলীগ নেতারা ১০০০ ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

আলী হোসেন
লক্ষ্মীপুর
০৭/০৫/২০১৯
০১৮১৬-১৫৮৬৪০

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930