আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বন্দুকধারীর হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।
বিবিসি জানিয়েছে, দেশটির একটি সরকারি দফতরে এ হামলা চালানো হয়। পরে পুলিশের গুলিতে ওই বন্দুকধারীও নিহত হন। এখনো হামলাকারীর পরিচয় প্রকাশ করা হয়নি।
শুক্রবার (বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ২টার দিকে) ওই সরকারি কর্মচারী তাকে ‘অন্যায়ভাবে’ চাকরিচ্যুত করার প্রতিবাদে সহকর্মীদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ শুরু করে।
এ ঘটনায় এক পুলিশ অফিসারও গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার বেলা ৪টার দিকে ভার্জিনিয়া বিচ মিউনিসিপাল সেন্টারে ঢুকেই এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে হামলাকারী।
খবর পেয়ে দ্রুত পুলিশ এসে ওই অফিসটি ঘিরে ফেলে এবং ভবন থেকে লোকজনকে বের হয়ে আসতে সাহায্য করে। একপর্যায়ে তারা বন্দুকধারীকে গুলি করে হত্যা করে।
গুলিতে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।