মঙ্গলবার ২৮শে এপ্রিল, ২০২৬ ইং ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল

ইসলাম গ্রহণ করে ওমরায় গেলেন ব্রাজিলের ফুটবলার

স্পোর্টস ডেস্ক :

শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা সার্জিও রিকার্দো নেভাস। ইসলাম গ্রহণের পর পরই তিনি ওমরাহ পালনে সৌদি যান।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি সানের প্রতিবেদনে বলছে, ব্রাজিলের সাবেক এই ফুটবলার ক্যারিয়ারের শেষের দিকে মধ্যপ্রাচ্যের কয়েকটি ক্লাবে খেলেছেন। সেখানেই ইসলাম ধর্ম সম্পর্কে জানেন তিনি।

ইন্টারনেটে সম্প্রতি তার কিছু ছবি প্রকাশ পায়। যেগুলো ওমরার পরপর তোলা। বায়তুল্লাহর সামনেও কিছু ছবিতে তাকে দেখা গেছে।

রিকার্দো বলেন, বাইতুল্লাহ বা আল্লাহর ঘর জিয়ারত করে মনে প্রবল প্রশান্তি বোধ করছেন তিনি।

টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন সৌদি আরবের সাবেক ফুটবলার মোহাম্মদ সাওয়াদ। যেখানে দেখা যায় রিকার্দো বলছেন, আলহামদুলিল্লাহ, এখন আমি একজন মুসলিম। মনে হয় আমার জীবনে নেওয়া সেরা সিদ্ধান্ত এটা।

উল্লেখ্য, ২০১০ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোর ক্লাব বোটাফোগোর হয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেন রিকার্দো। ৪৫ বছর বয়সী এ তারকা ভিটোরিয়া এবং বোটাফোগো ছাড়াও ব্রাজিলিয়ান অন্যতম সেরা ক্লাব করিন্থিয়ান্স ও ভাস্কো দা গামায় খেলেছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০