সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

আকাশবার্তা ডেস্ক :

আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ সারাবিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি দেশবাসী ও মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

সোমবার (০৩ জুন) আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা একটি বিবৃতিতে এ শুভেচ্ছা জানান।

তিনি বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।

তিনি বলেন, ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। পবিত্র ঈদুল ফিতরে সৌহার্দ-সম্প্রীতি আর ভ্রাতৃত্বের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয়।

অপর আরেকটি বিবৃতিতে দেশের সর্বস্তরের জনসাধারণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পবিত্র ঈদুল ফিতরে তিনি দেশবাসীর মঙ্গল ও কল্যাণ কামনা করেন।

ঈদের দিন দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

এ দিন রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ ও দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পক্ষে সংগঠনের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও জাতীয় নেতৃবৃন্দ বেলা সাড়ে ১১টা থেকে দেশের সুশীল সমাজের প্রতিনিধি ও কূটনীতিক ব্যক্তিত্ব এবং দুপুর সাড়ে ১২টা থেকে রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সর্বস্তরের জনসাধারণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930