সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ইং ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

অঞ্জু ঘোষ বাংলাদেশি নন : বিজেপি

আন্তর্জাতিক ডেস্ক :

অভিনেত্রী অঞ্জু ঘোষ বাংলাদেশি নন বলে জানিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বুধবার পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষের উপস্থিতিতে দলটিতে যোগদান করেন অঞ্জু ঘোষ। এরপরই থেকেই তার নাগরিকত্ব নিয়ে বিতর্ক তৈরি হয়। এমন পরিস্থিতিতে বিজেপি অঞ্জুর নাগরিকত্ব নিয়ে এমন মন্তব্য করলো।

বিজেপির দাবি, অঞ্জু বাংলাদেশি নন বরং ভারতের নাগরিক। দলটির দাবি অনুযায়ী, অঞ্জু ঘোষের জন্ম হয়েছে কলকাতায়। বৃহস্পতিবার তাদের দাবি স্বপক্ষে প্রমাণও তুলে ধরেন পশ্চিমবঙ্গ বিজেপির সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। এসময় কলকাতা পৌরসভা করপোরেশনের ইস্যু করা অঞ্জুর জন্মসনদ ‍উপস্থাপন করেন।

জন্মসনদ উপস্থাপন করে জয়প্রকাশ বলেন, অঞ্জু ভারতীয় নাগরিক। তবে তিনি বাংলাদেশি ও ভারতীয় সিনেমা কাজ করেছেন। এর আগে অঞ্জু বিজেপিতে যোগ দেয়ার পর রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল ব্যাপক প্রতিক্রিয়া দেখায়।অঞ্জুর বিজেপিতে যোগ দেয়া নিয়ে কলকাতার মেয়র ও তৃণমূলের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, তারা (বিজেপি) যাকে খুশি তাকে তাদের দলে নিচ্ছে।

তাদের উচিত ছিল আগে নিশ্চিত হওয়া যে, যাকে দলে নেয়া হচ্ছে তিনি ভারতীয় নাগরিক কিনা।ফিরহাদের এমন মন্তব্যের কয়েক ঘণ্টা পর কলকাতা পৌরসভা করপোরেশনের ইস্যু করা অঞ্জুর জন্মসনদ উপস্থাপন করেন জয়প্রকাশ। তিনি বলেন, মেয়র নিজেই জানেন না যে তার কলকাতা পৌরসভা করপোরেশনই ওই জন্মসনদ ইস্যু করেছে।

এ সময় তিনি অঞ্জুর ভারতীয় পাসপোর্ট, আধার কার্ড এবং ভোটার আইডি কার্ডও  দেখান। সেখানে অঞ্জুর স্থায়ী ঠিকানা হিসেবে সল্ট লেকের নাম উল্লেখ করা হয়েছে। মূলত লোকসভা নির্বাচনের সময় বাংলাদেশি দুজন অভিনেতাকে দিয়ে প্রচারণায় চালায় তৃণমূল।

ওই সময় এটি তীব্র প্রতিবাদ করে তা সরব হয়ে উঠেছিল বিজেপি। তাই এবার যখন অঞ্জু ঘোষ বিজেপিতে যোগ দিলো তখন তৃণমূলও পাল্টা বিজেপি আঘাত হানার চেষ্টা করছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১