মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ ইং ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান
প্রতীকি ছবি।

টয়লেটে আটকে রাখায় স্কুলছাত্রের আত্মহত্যা!

আকাশবার্তা ডেস্ক :

রাজধানীর রামপুরা বনশ্রী এলাকার একটি বাসার টয়লেট থেকে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। টয়লেটের হ্যাংগারে গলায় ওড়না পেচিয়ে ঝুলছিল সে। নিহতের নাম সেবাজ হোসেন (১২)। মৃত সেবাজ চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার উত্তর আলোনিয়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে। সেবাজ স্থানীয় একটি স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ত।

শুক্রবার (৭জুন) রাত সাড়ে ৮টার দিকে শিশু সেবাজকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে রাত ১০টার দিকে ঢামেক হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সেবাজের বাবা গোলাম মোস্তফা জানান, তারা রামপুরা বনশ্রীর ই-ব্লকের ৮ নম্বর রোডের একটি বাড়ির নিচতলায় থাকেন। তিনি ওই বাসায় দারোয়ানের কাজ করেন।
গোলাম মোস্তফা বলেন, সেবাজ বাইরে অন্য বাচ্চাদের সঙ্গে খেলছিল। সন্ধ্যা হয়ে গেলেও বাসায় ফিরছিল না।

পরে ধরে নিয়ে এসে টয়লেটে আটকে রাখি। রাতে সেবাজের কোনো সাড়া-শব্দ না পেয়ে বাথরুমের দরজা খুলে দেখি, কাপড় রাখার হ্যাঙ্গারের সঙ্গে ওড়না দিয়ে ঝুলে আছে সে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের সহকারী ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল্লাহ খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সেবাজের মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১