সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

‘কে ভালো মুসলমান কে মন্দ তা বিচারের দায়িত্ব আল্লাহর’

আকাশবার্তা ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুসলিম বিশ্বে আজ অনেক খুন খারাবি হচ্ছে। হানাহানি হচ্ছে। এসব রোধ করতে ওয়াইসির সম্মেলনে নেতৃবৃন্দকে আমি আহ্বান করেছি।

তিনি বলেন, কিছু ভ্রান্ত মানুষ মনে করছে তারা মানুষ খুন করে জান্নাতে যাবে। কিন্তু এটা কি সম্ভব? কেউ কি মানুষ খুন করে জান্নাতে গিয়েছে? সেখান থেকে কি কোনো ম্যাসেজ এসেছে?

রোববার (৯ জুন) বিকেল ৫টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, কে ভালো কাজ করছে আর কে খারাপ করছে তার বিচারের দায়িত্ব তো আল্লাহর। কুরআন হাদিসে বলা আছে আল্লাহই শেষ বিচার করবেন। মানুষকে এসবের বিচারের ভার দেয়া হয়নি। সুতরাং কে ভালো মুসলিম আর কে মন্দ মুসলিম তার বিচারের দায়িত্ব মানুষের নয়। এসব করে খুন খারাবি করাও ভালো মানুষের কাজ নয়।

সংবাদ সম্মেলনে তিনি রোহিঙ্গা বিষয়ে কথা বলেন। এছাড়াও দেশের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন প্রধানমন্ত্রী। 

এর আগে শনিবার (৮ জুন) সকাল ১০টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী বাংলাদেশ বিমানের বিশেষ উড়োজাহাজে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন। ১২ দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান, সৌদি আরব এবং ফিনল্যান্ড সফর করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930