শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

বিদ্যালয়ের ঐতিহ্য ফেরাতে চান প্রাক্তণ শিক্ষার্থীরা

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাফল্য গাঁথা হারানো ঐতিহ্য ফেরাতে চান বিদ্যালয়টির প্রাক্তণ শিক্ষার্থীরা। বিদ্যালয়টিতে পড়ালেখার সুষ্ঠু পরিবেশ সুনিশ্চিত করতে চান তারা। যাতে অতীতের মতো আবারও পড়ালেখা, সংস্কৃতি চর্চা ও খেলাধূলায় অসামান্য অবদান রেখে শিক্ষার্থীরা বিদ্যালয়টির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে পারে।

বৃহস্পতিবার (৬ জুন) বিকালে ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় এমন সিদ্ধান্ত নেন বিদ্যালয়টির প্রাক্তণ শিক্ষার্থীরা। এ সময় ১৯৭৩ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন ব্যাচের প্রাক্তণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তারা বর্তমানে দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মরত রয়েছেন।

‘আমার বিদ্যালয়, আমাকেই কথা বলতে হবে’ এমন স্লোগানে ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল হারানো ঐতিহ্য ফেরাতে উদ্যোগ নেওয়া হয়। ফেসবুকে লেখালেখি ও বিভিন্নভাবে প্রাক্তণ শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে উদ্যোগটি গ্রহণ করেন ২০০৭ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী আরিফ চৌধুরী শুভ। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত রয়েছেন।

ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন।

প্রাক্তণ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে একটি ফোরাম গঠন করার সিদ্ধান্তও নেওয়া হয় ওই মতবিনিময় সভায়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. সাইফুল আলম, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এম এন জামান, নৌ-বাহিনী কর্মকর্তা মো. ইকবাল হোসেন, প্রফেসর হারুনুর রশিদ বাবুল, মো. ছাইফুদ্দিন, মো. ইকবাল মাহমুদ, শাহনেওয়াজ লিয়ন প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০