শনিবার ২৫শে এপ্রিল, ২০২৬ ইং ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

বাজেট অধিবেশন শুরু, চলবে ১১ জুলাই পর্যন্ত

আকাশবার্তা ডেস্ক :

একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়েছে। মঙ্গলবার (১১জুন) বিকেল ৫টা ০৬ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছে। এর আগে বিকেল ৪টায় স্পিকারের সভাপতিত্বে কার্য্য উপদেষ্টা কমিটির বৈঠকে বাজেট অধিবেশনের সময়সূচি চূড়ান্ত হয়।

মঙ্গলবার শুরু হওয়া অধিবেশনে বৃহস্পতিবার (১৩ জুন) বিকেল ৩টায় প্রথম বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটা মূলত বর্তমান সংসদ ও এই সরকারের প্রথম বাজেট অধিবেশন। এর আগে, গত ৩০শে এপ্রিল সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ হয়। ওই অধিবেশনে ৩টি বিল পাস হয় এবং একটি বিল উত্থাপন করা হয়। এটি হবে দেশের ৪৮তম বাজেট।

অন্যান্য বারের মতো এবারও অধিবেশনের শুরুতেই স্পিকার পাঁচজন প্যানেল সভাপতি মনোনীত করেন। স্পিকার, ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এই পাঁচজন অগ্রবর্তিতা অনুসারে অধিবেশনে সভাপতিত্বে করবেন এবং স্পিকারের চেয়ারে বসবেন। প্যানেল সভাপতিরা হলেন- মেজর (অব.) রফিকুল ইসলাম, এ বি তাজুল ইসলাম, হাবিবে মিল্লাত, কাজী ফিরোজ রশিদ ও মেহের আফরোজ চুমকি।

এরপর রয়েছে গত অধিবেশন থেকে এই অধিবেশন শুরু হওয়ার আগ পর্যন্ত প্রয়াত সংসদ সদস্য ও দেশ-বিদেশের বিশিষ্টজনদের নামে শোক প্রস্তাব করা হয় এবং তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিটের নিরবতা পালন করা হয়। কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী শুরু হওয়া তৃতীয় অধিবেশন আগামী ১১ জুলাই পর্যন্ত চলবে।

আগামী ১৩ জুন বৃহস্পতিবার সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অর্থমন্ত্রী হিসেবে এটা হবে তার প্রথম বাজেট। ইতোমধ্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট পেশের এ তারিখ ঘোষণা করেছেন। ফলে বাজেট অধিবেশন হিসেবে একাদশ সংসদের তৃতীয় অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সব মিলে আগামীর বাজেট ৫ লাখ ২৫ হাজার কোটি টাকার হবে। যা এ যাবৎকালের রেকর্ড। কারণ চলতি অর্থবছরে বাজেট হচ্ছে ৪ লাখ ৬৪ হাজার কোটি টাকার। বিশাল বাজেট মোকাবিলা করতে রাজস্ব আয় ধরা হয়েছে ৩ লাখ ৭৭ হাজার ৮১০ কোটি টাকা। এর মধ্যে এনবিআরের রাজস্ব আদায়ের পরিমাণ ৩ লাখ ২৫ হাজার কোটি টাকা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০