মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ ইং ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

বেপরোয়া গাড়ি চালিয়ে হত্যার দায়ে চালকের কারাদণ্ড

আকাশবার্তা ডেস্ক :

বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে হত্যার দায়ে মো. মোস্তাকিন হোসেন নামে এক ট্রাক চালককে কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১১ জুন) চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ খন্দকার এ রায় দেন।

রায়ে পৃথক দুই ধারায় মো. মোস্তাকিন হোসেনকে তিন বছর করে মোট ছয় বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত মোস্তাকিন হোসেন নওগা জেলার সদর উপজেলার বাচাড়ী এলাকার নুর মোহাম্মদের ছেলে।

বিষয়টি নিশ্চিত আদালতের বেঞ্চ সহকারী মো. মামুনুর রশিদ বাংলানিউজকে বলেন, ২০১৫ সালে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকায় বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে হত্যার দায়ে মো. মোস্তাকিন হোসেন নামে এক ট্রাক চালককে পৃথক দুই ধারায় তিন বছর করে মোট ছয় বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ১১ অক্টোরব ভোরে জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকায় বেপরোয়া গতির একটি ট্রাক উল্টে সাতজন নিহত হয়। নিহত সাতজন হলেন- নওগাঁর আত্রাই উপজেলার সাইদুর (৪০), মো. আলম (৩০), মো. রুবেল (২৫), কালাম মিয়া (২৮) মনির উদ্দিন (৪৫), মো. টিপু (৩২) ও বগুড়ার মো. আজাদ (২৫)। পরে এ ঘটনায় জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করেন মো. এলাহী।

২০১৫ সালের ২৫ নভেম্বর ট্রাকচালক মো. মোস্তাকিন হোসেনকে গ্রেফতার করে পুলিশ। একই বছরের ২৩ ডিসেম্বর মোস্তাকিন হোসেনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিদ উদ্দিন। মামলায় আটজনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১