সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া
লক্ষ্মীপুর সদর হাসপাতালে আহত ছাত্রলীগ নেতা-কর্মীদের ছবি তুলতে গেলে সাংবাদিকদের বাঁধা দেয় ছাত্রলীগ নেতা কাজী বাবলু।

লক্ষ্মীপুরে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে বাজেটকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করার সময় ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে অনন্ত ১০ জন আহত হয়। শনিবার (১৫ জুন) দুপুরে শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আহতরা নেতারা হলেন, সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবুল, সোহেল, রিয়াদ হোসেন, সাগর ও রিপনসহ ছাত্রলীগের ১০ নেতা-কর্মী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ২০১৯-২০ অর্থবছরের মেগা বাজেট ঘোষণাকে অভিনন্দন জানিয়ে লক্ষ্মীপুর শহরে আনন্দ মিছিল বের করে জেলা ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ শাহাদাৎ হোসেন শরীফের নেতৃত্বে জেলা আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ মান্না, ছাত্রলীগ নেতা ইবনে জিসাদ আল নাহিয়ানসহ নেতাকর্মীরা অংশ নেয়। মিছিলটি শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় পৌঁছালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতা কাজী বাবলুর অনুসারী ও লক্ষ্মীপুর কলেজ ছাত্রলীগের সভাপতি ফাহাদ বিন কামাল মাহি’র অনুসারিদের মাঝে হাতাহাতি হয়। একপর্যায়ে তা রক্ষক্ষয়ী সংঘর্ষে পরিণত হলে কাজী বাবলুসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে হাসপাতালের জরুরী বিভাগে সাংবাদিকদের উপস্থিতি দেখে মাথায় ক্ষত নিয়েই ছাত্রলীগ নেতা কাজী বাবলু তার আহত অনুসারীদের নিয়ে দ্রুত পালিয়ে যায়।

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ শাহাদাৎ হোসেন শরীফ বলেন, বাজেট ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করা হয়েছে। তবে সংঘর্ষের কোন ঘটনা ঘটেছে কীনা তার জানা নেই।

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আবু মুসা জানান, সংঘর্ষের ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930