বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ ইং ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে প্রায় ৩ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল

আকাশবার্তা ডেস্ক :

আগামী ২২ জুন (শনিবার) লক্ষ্মীপুরে ৬-১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জেলায় ৫৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ১৫১০টি কেন্দ্রে ২ লাখ ৮৭ হাজার ৫শ’ ৭ জন শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগ।

এরমধ্যে ৬-১১ মাস বয়সী ৩১৮৩২ এবং ১২-৫৯ মাস বয়সী ২ লাখ ৫৫ হাজার ৬শ’ ৭৬ জন শিশু। জেলায় ০৬টি স্থায়ী ও ১৪৮৩টি অস্থায়ী কেন্দ্রে ৩০২০ জন কর্মীর মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করা হবে। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে জেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের নিয়ে অবহিতকরণ সভা সোমবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. মো. নিজাম উদ্দিন এসব তথ্য জানান।
সভায় জানানো হয়, আগামী ২২ জুন সারাদেশে একযোগে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

ক্যাম্পেইনটি সফল ও সার্থক করতে সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন স্বাস্থ্য বিভাগ। এ সময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১