বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে স্ত্রীর গরম তেলে ঝলসে গেল স্বামী

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে এবার স্ত্রীর হাতে স্বামী নির্যাতনের অভিযোগ উঠেছে। পারিবারিক কলহের জেরধরে প্রথম স্ত্রী জহুরা বেগম কর্তৃক তার স্বামী দিদার হোসেনের গায়ে গরম তেল ঢেলে ঝলসে দেয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।

ঘটনাটি ঘটেছে সোমবার (১৭ জুন) সকালে লক্ষ্মীপুরের কলেজ রোড এলাকায়। গুরুত্বর অবস্থায় দিদারকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করার পর অবস্থার অবনতিতে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

ঘটনার শিকার দিদার সদর উপজেলার চররুহিতা গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি পেশায় একজন রাজ মেস্ত্রী।

দিদারের বড় ভাই আকবর হোসেন ও বোন রেহানা আক্তার জানান, ২০০৩ সালে সদর উপজেলার চররমনী মোহন গ্রামের নুরুল ইসলামের মেয়ে জহুরার সঙ্গে দিদারের বিয়ে হয়। পরে পারিবারিক কলহ বিবাদে ২০১৬ সালে তাদের বিয়ে বিচ্ছেদ হয়। এরপর দুইজনই অন্যত্র বিয়ে বন্ধনে আবদ্ধ হন। সম্প্রতি (একবছর পূর্বে) দিদার জহুরা পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরে তারা লক্ষ্মীপুর শহরে একটি বাসা ভাড়া করে থাকেন। ঘটনার দিন পারিবারিক বিরোধের জেরধরে জহুরা ও তার ভাই আলমগীর দিদারে গায়ে গরম তেল ঢেলে দেয়। এতে তার শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গেছে বলে জানান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন।

সদর থানার ওসি আজিজুর রহমান মিয়া জানান, স্ত্রী কর্তৃক স্বামীকে গরম তেল ঢেলে ঝলসে দেয়ার ঘটনায় অভিযুক্ত জহুরাকে খুঁজছে পুলিশ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১