সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া
নিজেদের ও্য়ানডে ইতিহাস বটে, বিশ্বকাপ ইতিহাসেও সর্বোচ্চ রান তাড়া করে জিতেছে বাংলাদেশ। টনটনে বিশ্বকাপের ২৩তম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দেয়া ৩২২ রানের লক্ষ্য টাইগাররা পার হয়ে গেছে ৭ উইকেট ও ৫১ বল হাতে রেখে।

রেকর্ড জয়ের কীর্তি গড়লেন সাকিব-লিটন

স্পোর্টস ডেস্ক :

২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের দেয়া ৩১৮ রানের বিপরীতে বাংলাদেশ ৪ উইকেটে করে ৩২২ রান। যা ছিল বাংলাদেশের ওয়ানডে ও বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড। এবার ক্যারিবিয়দের ৮ উইকেটে করা ৩২১ রান অনায়াসে পার হয়ে নিজেদের রেকর্ডটি ভাঙল টাইগাররা। 

বাংলাদেশকে অবিস্মরণীয় জয় এনে দিয়েছেন সাকিব আল হাসান। বল হাতে ৮ ওভারে ৫৪ রানে ২ উইকেট শিকারের পর ব্যাট হাতে তুলে নিয়েছেন ‘ব্যাক টু ব্যাক’ সেঞ্চুরি। ইংল্যান্ডের বিপক্ষে ১২১ রানের পর সাকিব উইন্ডিজদের বিপক্ষে করেছেন অপরাজিত ১২৪ রান। 

বিশ্বকাপে ‘ব্যাক টু ব্যাক’ সেঞ্চুরি করে সাকিব পাশে বসলেন মাহমুদউল্লাহ রিয়াদের। ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই সেঞ্চুরি করেছিলেন মাহমুদউল্লাহ। এছাড়া উইন্ডিজিদের বিপক্ষে ২৩ রান করে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে স্পর্শ করেন ৬ হাজার রানের মাইলফলক। প্রথম বাংলাদেশি হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন তামিম ইকবাল। 

সাকিবের মাহাত্ম্য এখানে শেষ নয়; ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকাতেও সবার শীর্ষে উঠেছেন বিশ্ব সেরা অলরাউন্ডার। ৪ ম্যাচে ২ ফিফটি ও দুই সেঞ্চুরিতে সাকিব করেছেন ৩৮৪ রান। অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ করেছেন ৫ ম্যাচে ৩৪৩ রান। 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930