মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ ইং ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত

আকাশবার্তা ডেস্ক :

‘ঐক্যবদ্ধ হলে সবে, যক্ষ্মামুক্ত দেশ হবে’ এমন প্রতিপাদ্যকে সঙ্গে নিয়ে শুক্রবার (২৪ মার্চ) বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে র‌্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ঝুমুর সিনেমা হল হয়ে পুনরায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জেলা সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমেদের সভাপতিত্বে  আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিবার উপ-পরিচালক ও জেলা বিএমএ সভাপতি ডা. আশফাকুর রহমান মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিজাম উদ্দিন।

বক্তব্য রাখেন, জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি জেলা প্রোগ্রাম অর্গানাইজার মো. মাহাবুবুল হক মাসুম, জেলা ব্র্যাক প্রতিনিধি ফারুক আহমেদ, জেলা ব্যবস্থাপক ব্র্যাক (স্বাস্থ্য) বিদ্যুৎ চন্দ্র মিস্ত্রী প্রমুখ। এ সময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি সফল ও সার্থক করতে সকলের সহযোগিতা কামনা করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১