বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

চাটখিলে ইয়াবাসেবীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বিশেষ প্রতিনিধি :

নোয়াখালীর চাটখিলে ইয়াবা সেবনকালে গণপিটুনি দিয়ে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রকাশ রিপন (৪৫) নামে একব্যক্তিকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী। সোমবার (১৭ জুন) রাত সাড়ে ১০টার দিকে চাটখিলের ছোটজীব নগর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় মাদকের আসর থেকে সাজু নামের অপর ব্যক্তি পালিয়ে যায়। ধৃত শফিকুল ইসলাম ভূঁইয়া প্রকাশ রিপন চন্দ্রগঞ্জ থানাধীন দক্ষিণ মাগুরী গ্রামের সৈয়দ আহম্মদ ভূঁইয়ার ছেলে। তিনি পেশায় একজন ইউনানী হাকিম বলে জানা গেছে।

পুলিশ জানায়, রাত সাড়ে ১০টায় ছোটজীব গ্রামের স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে চাটখিল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে পৌঁছলে স্থানীয় জনতা শফিকুল ইসলাম ভূঁইয়া প্রকাশ রিপন নামের ওই ব্যক্তিকে ৬ পিস ইয়াবাসহ পুলিশে সোপর্দ করে।

চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শফিকুল ইসলাম ভূঁইয়া প্রকাশ রিপন নিজ এলাকা থেকে এত রাতে কেন অন্য জেলার একটি নির্জন জায়গায় অবস্থান করবে? সেখানে প্রতিরাতে ইয়াবা সেবনের আসর জমে বলেও তিনি জানান। ওসি বলেন, স্থানীয় জনতা ইয়াবাসহ তাকে আটক করে পুলিশে সোপর্দ করার পর আদালতের মাধ্যমে তাকে নোয়াখালী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১