বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ ইং ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

পুলিশ নিয়োগে জালিয়াতি ঠেকাতে বায়োমেট্রিক পদ্ধ‌তি

আকাশবার্তা ডেস্ক :

নাটোরে পুলিশ কন‌স্টেবল প‌দে নি‌য়ো‌গে লিখিত পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে প্রথমবারের মতো প্রার্থীদের বা‌য়ো‌মে‌ট্রিক পদ্ধ‌তি‌তে আঙ্গু‌লের ছাপ নেওয়া হ‌চ্ছে। আর এ পদ্ধতি বাংলাদেশে প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুল্লাহ আল মামুন।

শনিবার (২২ জুন) সকাল ১০টা থেকে নাটোর পুলিশ লাইনসে প্রার্থীদের শারীরিক মাপের পর নির্বাচিতদের বা‌য়ো‌মে‌ট্রিক পদ্ধ‌তি‌তে আঙুলের ছাপ নেওয়া হয়। 

সাইফুল্লাহ আল মামুন বাংলানিউজকে জানান, প্রার্থীদের তথ্য জেলা পুলিশের সার্ভারে সংরক্ষণ করা হবে। রোববার (২৩ জুন) লিখিত পরীক্ষার আগে আঙু‌লের ছাপ নিয়ে প্রার্থী নিশ্চিত করা হবে।

তিনি বলেন, বাংলাদেশের মধ্যে শুধুমাত্র নাটোর জেলাতেই কন‌স্টেবল প‌দে নি‌য়ো‌গে এ পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। এরফলে লিখিত পরীক্ষায় জালিয়াতি ঠেকানো সম্ভব হবে। পাশাপাশি চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণের যাওয়ার আগে আঙুলের ছাপ নিয়ে নিশ্চিত করে ছাড়পত্র দেওয়া হবে। জেলা পুলিশের উদ্যোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

পুলিশ সুপার আরও জানান, নাটোর জেলায় কন‌স্টেবল প‌দে নি‌য়ো‌গে কোনো প্রকার অনিয়ম হচ্ছে না। সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হবে। নাটোর জেলায় এবার ৬৯ পুরুষ ও নারীকে পুলিশ কন‌স্টেবল প‌দে নি‌য়োগ দেওয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০