সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া
রিংকুর ওপরে হামলার দৃশ্য।

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে স্লোগান দেয়াকে কেন্দ্র করে যুবলীগ-ছাত্রলীগের সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে আওয়ামীলীগের সভায় স্লোগান দেওয়াকে কেন্দ্র করে যুবলীগ-ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ উভয়পক্ষের ১০জন নেতাকর্মী আহত হয়। আহতদের বিভিন্ন ক্লিনিকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার (২৪ জুন) সকাল ১১টায় চন্দ্রগঞ্জ বাজার গণমিলনায়তনে আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্র্ষিকীর আলোচনা সভায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত র‌্যালি পরবর্তী আলোচনা সভায় স্লোগান দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের কাজী বাবলু গ্রুপের সাথে ইউনিয়ন যুবলীগের কর্মীদের বাকবিতন্ডা হয়। এ সময় উত্তেজিত হয়ে সভামঞ্চে চেয়ার মারামারিসহ উভয়পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।

চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের ১ম যুগ্ম আহ্বায়ক রিংকুকে আহতাবস্থায় ক্লিনিকে নিচ্ছে অন্যান্য কর্মীরা।

আহতরা হলেন- যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক রিংকু, তাজু ভূঁইয়া, রোমেল, সৌরভ, পারভেজ, ছাত্রলীগের মামুন, ফিরোজ ও পুলিশের এসআই সোহেল মিয়াসহ ১০জন।

পরে পরিস্থিতি শান্ত হলে আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৭০ ফাউন্ড ওজনের একটি কেক কাটা হয়। এ সময় জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়নসহ জেলা ও ইউনিয়নের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন তাঁর বক্তৃতায় সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের মাসুদকে দায়ী করে বলেন, আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যারা সংঘর্ষে জড়িত হয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

সংঘর্ষ চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের এ্যাকশন।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে, পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভিডিও দেখতে ক্লিক করুন :

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930