বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

নিখোঁজের ২দিন পর মিলল ছাত্রলীগ নেতার মরদেহ

আকাশবার্তা ডেস্ক :

পটুয়াখালীর বাউফলে নিখোঁজ হওয়ার দুই দিন পরে শুভঙ্কর হাওলাদার (২৩) নামে এক ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার সকাল ১০টার দিকে উপজেলার আদাবড়িয়া ইউনিয়নের গোলাবাড়ির খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুভঙ্কর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ও পটুয়াখালী করিম মৃধা কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বটকাজল গ্রামের সত্যরঞ্জন হাওলাদারের ছেলে শুভাঙ্কর গত সোমবার বিকালে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফেরেনি সে।

আজ বুধবার (২৬ জুন) সকালে ওই ইউনিয়নের গোলাবাড়ী খালে শুভাঙ্করের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে। তবে শুভাঙ্করকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবী পরিবারের সদস্যদের।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে কোন কিছু ধারণা করা যাচ্ছে না।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১