সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

উত্তর জয়পুর ইউপি উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন নিলেন যুবলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর সদরের ৯নং উত্তর জয়পুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র গ্রহণ করেছেন, সদর (পূর্ব) যুবলীগের আহ্বায়ক আমির হোসেন আমু। বুধবার (২৬ জুন) দুপুরে জেলা নির্বাচন কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, সদর (পূর্ব) যুবলীগের যুগ্ম আহ্বায়ক রুপম হাওলাদারসহ অন্যান্য নেতা-কর্মীবৃন্দ।

প্রসঙ্গত, উত্তর জয়পুর ইউপির চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে বিগত উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হন। এতে চেয়ারম্যান পদটি শূন্য হওয়ায় পুনরায় এই পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৫ জুলাই ভোট গ্রহণ, ৩০ জুন মনোয়নপত্র দাখিল ও ৯ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে।

এএইচ/এবি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31