সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

চন্দ্রগঞ্জে রয়েল হসপিটালের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে রয়েল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডা. মোহাম্মদ সোলায়মান। বুধবার (৩ জুলাই) সকালে চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, তাকে ব্যবসাপ্রতিষ্ঠান সরিয়ে নেয়ার জন্য একটি স্বার্থান্বেসী মহল ফেসবুকসহ বিভিন্ন ভূঁইফোঁড় অনলাইনে অপপ্রচার চালাচ্ছে। বিষয়টি তার নজরে আসলে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের জন্য অনুরোধ জানান তিনি।

উল্লেখ্য, গত ২৭ মে প্রসূতি রুবি আক্তারের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রয়েল হসপিটালের বিরুদ্ধে ফেসবুকসহ বিভিন্ন ভূঁইফোঁড় অনলাইনে অপপ্রচার চালায় একটি মহল। অথচ ওই প্রসূতির পরিবার হাসপাতাল কর্তৃপক্ষকে কোনোভাবে অভিযুক্ত করেননি। ভিত্তিহীন এ অপপ্রচারের কারণে হাসপাতাল ও হাসপাতাল কর্তৃপক্ষের সুনাম ক্ষুন্নসহ চরম ক্ষতিসাধন হয়েছে বলে তিনি দাবি করেন। অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করবেন বলেও জানান রয়েল হসপিটালের চেয়ারম্যান ডা. মোহাম্মদ সোলায়মান। সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930