শনিবার ৩০শে মে, ২০২৬ ইং ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

কমলনগরে ৮ জেলের কারাদন্ড

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের কমলনগরের মেঘনা নদীতে নিষিদ্ধ সময়ে জাটকাসহ বিভিন্ন প্রজাতির মাছ শিকারের দায়ে ৮ জেলের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দকৃত অবৈধ জালে অগ্নিসংযোগ করা হয়।

শনিবার (২৫ মার্চ) রাত ১০দিকে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা  প্রত্যেককে ১৫ দিন করে কারাদন্ডের আদেশ দেন।

দন্ডপ্রাপ্ত জেলেরা কমলনগর থানা পুলিশের হেফাজতে রয়েছে। রোববার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তবে তাদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

কমলনগর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. জাহাঙ্গীর বলেন, বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মেঘনা নদীর বাতিরঘাট ও মতিরহাট এলাকায় মাছ ধরার সময় কোস্টগার্ড, মৎস্য বিভাগ ও পুলিশ অভিযান চালিয়ে ৮ জেলেকে আটক করে। রাতে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক প্রত্যেককে ১৫ দিন করে কারাদন্ডের আদেশ দেন। এর আগে তাদের কাছ থেকে জব্দকৃত প্রায় ৩০ হাজার মিটার অবৈধ জালে অগ্নিসংযোগ করে ধ্বংস করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১