শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

সন্তান নিতে বিয়ে করা লাগে না : মাহি গিল

বিনোদন ডেস্ক :

৩ বছরের কন্যা সন্তান থাকার কথা ঘোষণা দিয়ে রীতিমত হেডলাইন বনে গেলেন ‘সাহেব বিবি অর গ্যাংস্টার খ্যাত’ বলিউড অভিনেত্রী মাহি গিল।

বলতে গেলে ব্যক্তিগত জীবন নিয়ে একেবারেই চুপচাপ থাকেন মাহি। তার সিনেমার খবর পাওয়া গেলেও তার খবর পাওয়া যায় না। সেই অভিনেত্রী কিনা হঠাৎ করেই তার একটি কন্যা সন্তান থাকার কথা নিজের মুখে বলে হইচই ফেলে দিলেন।

একটি সাক্ষাৎকারে ৪৩ বছরের এ বলিউড অভিনেত্রী বলেন, তার কন্যার নাম ভেরোনিকা। আসছে আগস্টে বয়স তিন বছর হবে।

মাহি বলেন, ‘আমি খুব গর্বিত যে আমি একটি কন্যার মা। হ্যাঁ, আমি বিয়ে করিনি এখনো। যখন আমি বিয়ে করতে চাইবো, করে ফেলবো। এই আগস্টে আমার কন্যা তিন বছরে পা দেবে।”

এই অভিনেত্রী জানান, ব্যক্তিগত জীবন নিয়ে তিনি কখনো প্রশ্নের সম্মুখীন হননি। তার কোল আলোকিত করে আসা ভেরোনিকাতার সঙ্গেই মুম্বাইতে থাকে। তবে প্রেমিক থাকেন গোয়াতে। মাঝেমধ্যেই তিনি মেয়েকে নিয়ে সেখানে যান।

বিয়ে না করলেও তিনি ‘সিঙ্গেল’ নন বলে প্রকাশ করেন মাহি। বিয়ের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘বিয়ে করার দরকার কী? এটা সম্পূর্ণ নির্ভর করে প্রত্যেকের নিজস্ব ভাবনা ও সময়ের ওপর। পরিবার এবং সন্তান বিয়ে ছাড়াও গড়া যায়। বিয়ে ছাড়াই সন্তান নেওয়ায় কোনো সমস্যা নেই। আমি মনে করি না যে, এতে কোনো সমস্যা আছে। আমি মনে করি প্রত্যেকের নিজের জীবন, তাদের নিজস্ব মূল্যবোধ আছে। বিয়ে একটি সুন্দর বিষয়। কিন্তু বিয়ে করা এবং না করা ব্যক্তিগত সিদ্ধান্ত।’

‘দেব ডি’, ‘সাহেব বিবি অর গ্যাংস্টার’, ‘ইন অ্যা ট্রাফিক জ্যাম’সহ একাধিক ছবিতে অভিনয় করে বেশ নজর কেড়েছেন অভিনেত্রী মাহি গিল। পেয়েছেন ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড। তবে বহুদিন হল তাকে বড়পর্দায় দেখা যাচ্ছে না। যদিও নির্মাল পাণ্ডের ‘দাবাং থ্রি’ ছবিতে তাকে দেখা যাবে বলে শোনা যাচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮