মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ ইং ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

লক্ষ্মীপুরে ৭দিন ব্যাপি বৃক্ষ ও ফলদ মেলার উদ্বোধন

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে ৭ দিন ব্যাপি বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা ও ফলদ বৃক্ষরোপণ পক্ষের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে প্রশাসক কার্যালয়ে, জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার আ.স.ম মাহতাব উদ্দিন, পৌর মেয়র আলহাজ্ব আবু তাহের, জেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক এড. নুরউদ্দিন চৌধুরী নয়ন, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ বেলাল হোসেন খান, লক্ষ্মীপুর সহকারি বন সংরক্ষক মোঃ শাহজাহান আলী।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আবু জাফর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুর রিদওয়ান আরমান শাকিল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরিদা ইয়াসমীন লিকা সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও শিক্ষা প্রতিষ্ঠানের সদস্য শিক্ষার্থীবৃন্দ।

এর আগে জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ন স্থান প্রদক্ষিণ শেষে পূনরায় জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গনে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন গাছের চারা বিতরন করেন অতিথিবৃন্দ এবং মেলার স্টল পরিদর্শন করেন। এবারের মেলায় প্রায় অর্ধ শতাধিক স্টাল বসে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১