বুধবার ২২শে জুলাই, ২০২৬ ইং ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লাল জার্সি পরে আজ খেলতে নামবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :

ওয়ানডে ক্রিকেটে সাদা জার্সির যুগ শেষ হয়েছে সেই ১৯৯২ বিশ্বকাপে। অর্থ্যাৎ, ২০ বছর আগে। এবার আইসিসি নতুন নিয়ম প্রবর্তন করেছে। ফুটবলের মত প্রতিটি দলেই থাকতে হবে অ্যাওয়ে জার্সি। কোনো খেলায় দুই দলের জার্সির রঙ মিলে গেলে, এক দলকে খেলতে হবে অ্যাওয়ে জার্সি পরে।

সে হিসেবে অন্য সব দলের মতই অ্যাওয়ে জার্সি তৈরি করেছে বাংলাদেশ ক্রিকেট দল। মূল জার্সির রঙ হচ্ছে সবুজের বুকের ওপর লাল এবং তার ওপর সাদা অক্ষরে দেশের নাম লেখা। জার্সির পেছনে রয়েছে সাদা অক্ষরে নাম্বার এবং ক্রিকেটারদের নাম।

আর অ্যাওয়ে জার্সি ঠিক তার উল্টো। পুরোটাই লাল। শুধু বুকের ওপর সবুজ এবং তার মধ্যে সাদা অক্ষরে দেশের নাম লেখা। পিঠের ওপর সাদা অক্ষরে খেলোয়াড়ের নাম ও জার্সি নম্বর।

বিশ্বকাপে এখনও পর্যন্ত আটটি ম্যাচ শেষ হয়ে গেছে বাংলাদেশের। এর মধ্যে খেলেছে সাতটিতে। একটি ভেসে গেছে বৃষ্টিতে। এই আট ম্যাচরে একটিতেও অ্যাওয়ে জার্সি পরে খেলতে নামতে হয়নি বাংলাদেশকে। তবে, শেষ ম্যাচটিতে পাকিস্তানের বিপক্ষে রঙ বদলে যাচ্ছে বাংলাদেশ দলের।

আজ পাকিস্তানের বিপক্ষে লর্ডসে বাংলাদেশ খেলবে অ্যাওয়ে জার্সি, তথা লাল জার্সি পরেই। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ দলের মূল জার্সির রঙ প্রায় মিলে যাওয়ার কারণেই আইসিসির নির্দেশনাক্রমে বাংলাদেশ অ্যাওয়ে জার্সি, তথা লাল জার্সি পরেই খেলতে নামবে। বাংলাদেশ দলের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে জাগো নিউজকে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১