সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে লক্ষ্মীপুরে বিভিন্ন পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার (৭ জুলাই) বিকালে জেলা প্রশাসন ও শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়। এসময় ১৪টি ইভেন্টে শ্রেষ্ঠত্ব অর্জনকারী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৩ জন শিক্ষক ও ৬০ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। একই সঙ্গে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে সেরা ঘোষণা করা হয়।

জেলা শিক্ষা কর্মকর্তা সরিৎ কুমার চাকমার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। এতে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে প্রতি বছরই শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে মূল্যায়ন করে এমন আয়োজন করা হয়। শিক্ষার মানোন্নয়নে প্রতিযোগিতা সৃষ্টি করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

আলোচনা শেষে শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930