মঙ্গলবার ২৮শে এপ্রিল, ২০২৬ ইং ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল

ছেলেধরা গুজবে কান না দিয়ে সন্তানদের স্কুলে পাঠান : লক্ষ্মীপুরের পুলিশ সুপার

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে গত কয়েকদিন ধরে আশপাশের বিভিন্ন অঞ্চলগুলোতে ‘কল্লাকাটা’ কিংবা ‘ছেলেধরা’ সংশ্লিষ্ট কিছু খবর ছড়াচ্ছে। যদিও এখন পর্যন্ত এসব ঘটনার একটিরও কোনো প্রমাণ পায়নি আইন-শৃঙ্খলা বাহিনী। তাই বিষয়টি সম্পূর্ণ গুজব মনে করেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন। তিনি জানান, মাঠপর্যায়ে এনিয়ে সার্বক্ষণিক কাজ করছে পুলিশ।

আজ (০৯ জুলাই) মঙ্গলবার দুপুর ১২টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ তথ্য জানান লক্ষ্মীপুরের পুলিশ সুপার।

এসময় পুলিশ সুপার বলেন, সবাই শুনেছে কিন্তু এরকম কোনো ঘটনার সত্যতা পাওয়া যায়নি। আমরা অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষকদের আশ্বস্ত করছি এবং এ ধরনের গুজব যাতে বিশ্বাস না করেন সেজন্য বলছি। আমরা সবাইকে সতর্ক হতে বলবো কিন্তু আতঙ্কিত নয়। আপনাদের নিরাপত্তায় আইন-শৃংখলা বাহিনী প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।

সম্প্রতি লক্ষ্মীপুরের বিভিন্নস্থানে ছেলেধরা সন্দেহে কয়েকজনকে আটক করে স্থানীয় জনতা। পরে পুলিশের নিকট তাদেরকে সোপর্দ করা হয়। এ বিষয়ে পুলিশ সুপার বলেন, আটককৃতদের বেশির ভাগই মানসিক ভারসাম্যহীন। তাই গুজবে কান না দিয়ে ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে পাঠানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।

সূত্রে জানা যায়, এসব খবর ছড়িয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যস্ত রেখে অন্য কোনো অপরাধ সংগঠিত করার পাঁয়তারা চলছে কিনা তা যেমন খতিয়ে দেখা হচ্ছে, তেমনি গলা কেটে নিয়ে যাওয়া’ কিংবা ‘ছেলেধরা’ আতঙ্ক ছড়িয়ে অভিভাবকদের সন্তানদের সঙ্গে বিদ্যালয় কিংবা কোচিংয়ে পাঠিয়ে চুরি বা ডাকাতি সংগঠিত হওয়ার কোনো বিষয় রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কেউই চোখে কিছু দেখেননি, সবাই শুনেছেন। আবার নামে-বেনামে অনেক ফেসবুক আইডি থেকে তথ্য-প্রমাণ ছাড়া এ ধরনের গুজবের খবরও ছড়িয়ে দেওয়া হচ্ছে।

এ বিষয়ে লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন আরো বলেন, ‘আমি মনে করি, পুলিশকে ব্যস্ত রাখার কৌশল কিংবা পদ্মাসেতুর বিষয়ে গুজব ছড়িয়ে সরকারের বিরুদ্ধে অপপ্রচার হতে পারে। মনে রাখতে হবে এরকম একটা ঘটনা ঘটলে তা কিন্তু সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। অপপ্রচারকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

এএইচ/এবি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০