সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ইং ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ফেসবুককে ৫০০ কোটি ডলার জরিমানা করেছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ ফেসবুককে ৫০০ কোটি ডলার জরিমানা করেছে। গ্রাহকদের তথ্য সুরক্ষা নিশ্চিত করতে না পারায় তাদের এই জরিমানা করা হলো। যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমে এসব তথ্য তুলে ধরা হয়েছে।বিবিসি এক প্রতিবেদনে জানায়, রাজনৈতিক পরামর্শদাতা প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকা ৮ কোটি ৭০ লাখ ফেসবুক গ্রাহকের তথ্য অপব্যবহার করেছে। আর এ বিষয়টি নিয়ে তদন্ত করছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)।

বিভিন্ন সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ফেসবুককে এই জরিমানার বিষয়টি এফটিসিতে ৩-২ ভোটে পাস হয়। বিষয়টি নিয়ে ফেসবুক বা এফটিসি কেউই মন্তব্য করবে না বলে জানিয়ে দিয়েছে।এর আগে ক্যামব্রিজ অ্যানালিটিকা ১০ কোটি ফেসবুক গ্রাহকের তথ্যচুরি করেছে এমন অভিযোগের প্রেক্ষিতে ২০১৮ সালের মার্চে তদন্ত শুরু করে এফটিসি।

এই তদন্তে ফেসবুকের একটি চুক্তির ওপর জোর দেয়া হয় যেখানে উল্লেখ ছিল-গ্রাহকদের না জানিয়ে তাদের কোনও তথ্যই ব্যবহার করবে না ফেসবুক।অবশ্য এই জরিমানা কার্যকর করতে বিচার বিভাগের সিভিল ডিভিশনের অনুমোদন লাগবে। তবে এই প্রক্রিয়া সম্পন্ন করতে ঠিক কতদিন সময় প্রয়োজন তা জানা যায়নি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১