সোমবার ৯ই মার্চ, ২০২৬ ইং ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ডিসি সম্মেলনে বক্তব্য রাখছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মানুষের শহরে আসার প্রবণতা কমাতে হবে : প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

দেশের তৃণমূল পর্যন্ত উন্নয়নের জন্য আমরা কর্মসূচি ঘোষণা করেছি। উন্নয়নের ছোঁয়াটা যেন তৃণমূল পর্যন্ত দৃশ্যমান হয়। এ জন্য আপনারা কাজ করবেন। গ্রাম থেকে শহরে আসার প্রবণতা যেন মানুষের কমে, সে ব্যবস্থা নিতে হবে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে পাঁচদিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

শেখ হাসিনা বলেন, গত এক দশকে বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে বিশ্ব তার স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। আপনাদের ওপর অনেক দায়িত্ব রয়েছে। দেশ ও জনগণের উন্নয়নের জন্য এসব দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, এই বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই। বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সোনার বাংলা আমরা নির্মাণ করতে চাই। চেষ্টা করলে যে দেশের উন্নয়ন করা যায়, তা দশ বছরে আমরা প্রমাণ করেছি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১