শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

‘৮০০০ অনলাইন পত্রিকার দরখাস্ত জমা পড়েছে’

আকাশবার্তা ডেস্ক :

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, অনলাইন পত্রিকাগুলোর রেজিস্ট্রেশনের আওতায় আনার সিদ্ধান্তের পর আট হাজারেরও বেশি দরখাস্ত জমা পড়েছে। রেজিস্ট্রেশন হয়ে গেলে এই সেকশনে শৃঙ্খলা ফিরে আসবে।

সোমবার (১৫ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের চতুর্থ কার্য অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

কবে নাগাদ এই রেজিস্ট্রেশনের কাজ চূড়ান্ত হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, দরখাস্ত যেহেতু অনেক তাই একটু সময় লাগবে। তবে যেসব অনলাইন নিউজ পোর্টাল সঠিকভাবে দায়িত্ব পালন করছে, সেগুলো সহসাই পেয়ে যাবে। যেগুলো নিয়ে সন্দেহ রয়েছে, সেগুলো যাচাই-বাছাই করতে একটু সময় লাগবে।

হাছান মাহমুদ বলেন, সোশ্যাল মিডিয়া শুধু বাংলাদেশে নয়, সব দেশের জন্য চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলা করেই আমরা এগিয়ে যাবো। দেশে এখন চতুর্থ বিপ্লব চলছে। এই চতুর্থ বিপ্লবই হচ্ছে আইসিটি যুগ। এগুলোকে সমন্বিত করেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

হাছান মাহমুদ আরও বলেন, আপাতত দেশের ২৭ জেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে। বাকি জেলাগুলোতেও নির্মিত হবে, এজন্য স্থান নির্বাচন করতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮