সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া
ছবি : সংগ্রহীত

ফেসবুকে বুড়ো ভাব, ভাইরাল

তথ্য প্রযুক্তি ডেস্ক :

সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে যদি দেখেন শত শত বুড়ো মানুষের ছবি কিন্তু কাউকে চিনছেন না; কেমন হবে বলুন তো? নিশ্চয় বেকায়দায় পড়বেন। অনুসন্ধানের চেষ্টা করবেন কেন এমন হলো। তারপর হয়তো আপনিও বুড়োদের দলে ভিড়তে চাইবেন।

আশ্চর্য হচ্ছেন? সম্প্রতি বিশ্বজুড়ে একটি ভাইরাল ট্রেন্ড চলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ট্রেন্ডে গা ভাসিয়ে অনেকেই বুড়ো হচ্ছেন। আর এই বুড়ো হবার কাজে সহযোগিতা করছে একটি কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত ফেসঅ্যাপ।

অ্যাপটি তৈরি করেছে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ ভিত্তিক প্রতিষ্ঠান ওয়্যারলেস ল্যাব। ২০১৭ সালে এটি প্রথম ভাইরাল হয়। সে সময় ছিল গম্ভীর মুখের চেহারাকে হাসিতে রূপান্তরিত করে কমবয়সী করে দেওয়া, নারী পুরুষে রূপান্তরিত করা। এবার এতে নতুন কিছু ফিল্টার যুক্ত করা হয়েছে। সেজন্য মানুষ তার বয়স্ক রূপ দেখতে পাচ্ছেন। মূলত অ্যাপটি মানুষের ৬০ বছরের বেশি বয়স্ক ছবি তৈরি করার ক্ষমতা রাখে। এতে চুলের রঙ, মুখের রেখায় আংশিক পরিবর্তন করছে, তবে চেহারায় উজ্জ্বলটা ঠিক থাকছে। এই অ্যাপের আগে ছিল প্রিজমা নামের আরও একটি অ্যাপ।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষেরা অ্যাপটি সমানতালে ব্যবহার করছেন। বাংলাদেশে ফেসবুকে ভাইরাল হলেও বিশ্বের অন্যান্য দেশে টুইটারে ভাইরাল হয়েছে। সাধারণ একজন ব্যক্তি থেকে শুরু করে তারকা ও নামকরা রাজনীতিবিদ ও খেলোয়াড়দের ছবিও মিলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

তবে কেউবা নিজ উদ্যোগে নিজের ছবি পরিবর্তন করছেন, কেউবা কৌতূহল হয়ে অন্যের ছবি পরিবর্তন করছেন। ছবি পরিবর্তনের করতে হলে প্রথমে অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। এরপর বিভিন্ন শর্ত পূরণের পর অ্যাপটি চালু করে ছবি যুক্ত করলেই তা বয়স্ক চেহারায় পরিবর্তন হবে।  ছবি সেভ করে অন্য যেকোনও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করতে পারবেন।

নতুন এই প্রযুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা, এ ধরনের অ্যাপ ভাইরাল হবার পেছনে নিশ্চয় কোনও কারণ আছে। অ্যাপটি ইন্সটল করে চালু করতে হলে বিভিন্ন শর্ত পালন করতে হয়। বিষয়টি ভবিষ্যতের জন্য হুমকি স্বরূপ। কারণ তারা ব্যবহারকারীর আইপি অ্যাড্রেস, লগ ফাইল, ব্রাউজারের কুকিস, ডিভাইসের বিভিন্ন তথ্য এবং অবস্থান সংক্রান্ত নানা তথ্য সংগ্রহ করে থাকে।

যেহেতু ইতোপূর্বে ফেসবুকের নামের তথ্য পাচারের অভিযোগ উঠেছে, সুতরাং নতুনভাবে ভাইরাল হওয়া এই অ্যাপটি কতটুকু নিরাপদ তা নিয়ে যেন শঙ্কা কাটছে না।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930