শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

মশার ওষুধ কেন কাজ করছে না জানতে চেয়েছেন হাইকোর্ট

আকাশবার্তা ডেস্ক :

ডেঙ্গু জ্বরের জীবানু বহনকারী এডিস মশা নিধনে দুই সিটি করপোরেশনের ওষুধ কেন কাজ করছে না এবং যারা ওষুধ আমদানি করছে তারা ভেজাল দিচ্ছে কি না, তা খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। যদি কেউ ভেজালের সাথে জরিত থাকলে তাদেরকেও খুজে বের করতে নির্দেশ দেন আদালত।

এডিস মশা নিধনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে সার্বিক পরিস্থিতি সম্পর্কে প্রতিবেদন আগামী ২০ আগস্টের মধ্যে আদালতে জমা দিতে বলা হয়েছে।এডিস মশার বংশ বিস্তার রোধ করতে পারছে না ঢাকার দুই সিটি করপোরেশন। পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। দিনে অন্তত দুই’শ রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। এমন অবস্থায় উদ্বিগ্ন হাইকোর্টও।

এক রিট আবেদনের শুনানিতে বেশ কিছু নির্দেশনা দেন বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও কেএম কামরুল কাদেরের বেঞ্চ।ডেঙ্গু জ্বরের জীবানু বহনকারী এডিস মশা নিধনে ওষুধ কেন কাজ করছে না তা খতিয়ে দেখতে দুই সিটি করপোরেশনকে নির্দেশ দেন হাইকোর্ট।

দ্রুত মশা নিধনে কার্যকর ওষুধ আমদানি করে তা ছিটানোর ব্যবস্থা করতে নির্দেশ দেন আদালত। প্রয়োজনে সিটি করপোরেশনকে সরকারের সহায়তা নিতে বলা হয়।  এসব বিষয়ে কি পদক্ষেপ নেয়া হলো তা আগামী ২০শে আগস্টের মধ্যে প্রতিবেদন আকারে আদালতে দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮