শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

এবার শাকিবের সঙ্গে কীসের প্রস্তুতি নিচ্ছেন বুবলী?

বিনোদন ডেস্ক :

চিত্র নায়িকা বুবলী। এক শাকিব খানের সঙ্গে পর্দায় হাজির হয়ে ডজন খানেক ছবিতে অভিনয় করে ফেলেছেন তিনি। শুধু কী তাই! প্রতিটি ছবিতে বুবলীর অনবদ্য অভিনয়ে দর্শকদের পছন্দের শীর্ষে জায়গা করে নিয়েছেন এই নায়িকা।

তারই ধারাবাহিকতায় এবার শাকিবের বিপরীতে নতুন আরেকটি ছবির প্রস্তুতি নিচ্ছেন বুবলী। জানালেন, সামনে কাজী হায়াৎ স্যারের ‘বীর’ ছবিতে কাজ শুরু করবো। এই জন্য সেইভাবে নিজেকে প্রস্তুত করছি।

‘বীর’ ছবিতে কোন সাধারণ চরিত্র নয় বরং বুবলীকে দেখা যাবে একেবারে ভিন্ন চরিত্রে। নায়িকা বললেন, এই কারণে ক্যামেরার সামনে আসার আগে আমি চরিত্রটি নিয়ে ভীষণ ভাবছি। কীভাবে সিনেমায় নিজেকে ফুটিয়ে তোলা যায় তা নিয়ে এরই মধ্যে পরিচালক স্যারের সঙ্গেও কথা হয়েছে।

ওনার মুখ থেকে যখন গল্পটি শুনেছি তখনই ভালো লেগেছিল। কাজী হায়াৎ স্যার আমাদের দেশের একজন গুণী নির্মাতা। আশা করি, এ ছবিতে আমার চরিত্রটি দর্শকরা দারুণ উপভোগ করবেন।

‘বীর’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন বুবলী। আরো রয়েছেন নবাগত জাহারা মিতু। এসকে ফিল্মসের ব্যানারে ছবিটি প্রযোজনা করছেন শাকিব খান ও এমডি ইকবাল। এরইমধ্যে এ ছবির কাজ এফডিসিতে শুরু হয়েছে। ছবিতে আরো অভিনয় করছেন সাদেক বাচ্চু ও শিশুশিল্পী সুনান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০