মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ ইং ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

গণপিটুনিতে নিহত রেনু : মা হত্যার বিচার চেয়ে রাজপথে শিশু তুবা

আকাশবার্তা ডেস্ক :

প্রকাশ্য দিবালোকে রাজধানীর উত্তর বাড্ডায় ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে প্রাণ হারানো তাসলিমা বেগম রেনু (৪০)। তাই মা হত্যাকারীদের বিচারের দাবিতে শত মানুষের ভিড়ে লক্ষ্মীপুরের রায়পুর-ফরিদগঞ্জ আঞ্চলিক মহাসড়কের রাজপথে দাঁড়িয়েছে চার বছরের অবুঝ শিশু তাসনিম তুবাও।

মঙ্গলবার (২৩ জুলাই) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর-রায়পুর সড়কের প্রাইম ব্যাংকের সামনে রেনু হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে লক্ষ্মীপুরের রায়পুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় সর্বস্তরের মানুষ। এসময় সর্বস্তরের মানুষের সঙ্গে মা হত্যার বিচার চেয়ে অবুঝ শিশু তুবা চারদিকে শুধু তাকিয়ে তাকিয়ে দেখেছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, রায়পুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মারুফ বির জাকারিয়া, পৌর যুবলীগ নেতা হোসেন সর্দার, তানভীর কামাল, স্বেচ্ছাসেবলীগ নেতা জাকির হোসেন প্রমুখ। এ কর্মসূচিতে অংশ নেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার সর্বস্তরের মানুষ।

বক্তারা বলেন, ছেলেধরা গুজবেই তাসলিমা বেগম রেনুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তাসলিমা বেগম রেনু ছিল একজন ভালো প্রকৃতির মানুষ। কিন্তু তাকে আজ এভাবে পিটিয়ে হত্যা করা হবে, এটা কোন সভ্য সমাজে হতে পারেনা। এ হত্যাকারীদের দ্রুত চিহিৃত করে গ্রেপ্তার ও বিচারের দাবি জানান তারা। এ সময় পরিবারের লোকজন গুজব ছড়িয়ে মানুষ হত্যার বিচারের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য, গত ২০ জুলাই শনিবার সকালে ঢাকার উত্তর পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাসলিমা বেগম রেনুকে প্রকাশে পিটিয়ে হত্যা করা হয়। মেয়েকে ভর্তির জন্য ওই স্কুলে খোঁজ নিতে গিয়ে কথাবার্তায় সন্দেহ হলে গুজবেই লোকজন জড়ো হয়ে ছেলেধরা বলে পিটুনি দিলে তার মৃত্যু হয়। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর সোনাপুর গ্রামে রেনুর বাড়ি। তুবা এখন খালাদের সঙ্গে রয়েছে। রোববার রাতে রেনুর নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১