মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ ইং ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

মায়ের ফিরে আসার অপেক্ষায় তুবা

নিজস্ব প্রতিবেদক :

ছেলেধরা গুজবে কিছু মানুষের নিষ্ঠুরতায় মাকে হারালো অবুঝ শিশু তুবা। এখনো সারাদিন মায়ের অপেক্ষায় থাকে, কখন নতুন ড্রেস নিয়ে ফিরবে তার মা।
অবুঝ শিশুটিকে সান্ত¡না দেবার ভাষা খোঁজে পাচ্ছে না কেউ। তার কান্নায় শোক ছড়িয়ে পড়েছে আশপাশের মানুষজনের মাঝেও। শোকের মাতম চলছে নিহত তাসলিমা রেনুর স্বজনদের মধ্যেও।
গত রোববার রাজধানীর বাড্ডা এলাকায় ছেলেধরা গুজবে গণপিটুনিতে নিহত তাসলিমা বেগম রেনুর মরদেহ তার বাবার বাড়িতে আনলে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। তার নিকটতম আত্মীয়রা মরদেহের চতুর্পাশে শেষবারের মত দেখার জন্য ভিড় জমায়।

নিহত রেনুর শিশু কন্যা তুবা এখনো তার মার অপেক্ষায় প্রহর গুনছে। কিন্তু রাত পেরিয়ে দিন এলেও মা আসেনি দেখে ঘুম থেকে উঠেই ফের মাকে খুঁজছে। কেউ জিজ্ঞাসা করলেই বলছে, ‘মা ড্রেস আনতে নিচে গেছে’। মাঝে মাঝে খেলা করলেও হঠাৎ করেই আনমনা হয়ে তার দু চোখ মাকে খুঁেজ বেড়ায়। তার কান্নায় শোক ছড়িয়ে শোকের মাতম চলছে নিহত তাসলিমা রেনুর স্বজনদের মধ্যেও। এখন মা হারা ছোট্ট তুবার ভবিষ্যত নিয়ে চিন্তিত তার স্বজনরা।

এখনো তুবা জানেনা তার মা নেই। আর ফিরে আসবে না কখনো, ঝাপটে ধরবে না বুকের ভিতর। কখনো কিনে দিবে না রঙিন জামা আর হরেক রকম খেলনা।
গত রোববার জানাজা শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় লক্ষ্মীপুরের রায়পুরের উপজেলার সোনাপুর গ্রামের বাড়ির পৈত্রিক পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এ ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তার স্বজনেরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০