সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

চন্দ্রগঞ্জে জুয়েলার্স ব্যবসায়ীকে কুপিয়ে আহত করেছে মুখোশধারী দুর্বৃত্তরা

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে জুয়েলার্স ব্যবসায়ী জয় দেবনাথকে অপহরণ চেষ্টায় ব্যর্থ হয়ে কুপিয়ে আহত করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৩ জুলাই) রাত ১১টায় বাড়ি ফেরার পথে রামকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে তাকে স্বজনরা উদ্ধার করে স্থানীয় একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে ভতি করেন। আহত জয় দেবনাথ (৪৫) চন্দ্রগঞ্জ বাজার জুয়েলার্স ব্যবসায়ী সমিতির সভাপতি এবং চন্দ্রগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক। তিনি রামকৃষ্ণপুর গ্রামের হোরামনি ব্যাপারী বাড়ির পরেশ চন্দ্র দেবনাথের বড় ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত পৌনে ১১টার দিকে জয় দেবনাথ চন্দ্রগঞ্জ বাজারস্থ নিজ ব্যবসাপ্রতিষ্ঠান রানী জুয়েলার্স নামীয় দোকান বন্ধ করে মোটর সাইকেলযোগে একাই বাড়িতে রওনা হন। এ সময় চন্দ্রগঞ্জস্থ কফিল উদ্দিন কলেজ এলাকা পেরিয়ে বাড়ির কাছাকাছি পৌঁছালে ৫/৬ জনের একদল দুর্বৃত্ত তার মোটর সাইকেল আটকে তাকে তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি শোর-চিৎকার করলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে দ্রুত পালিয়ে যায়। পরে বাড়ির স্বজনরাসহ পার্শ্ববর্তী লোকজন এসে জয় দেবনাথকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

চন্দ্রগঞ্জ বাজার জুয়েলার্স ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সমীর কর্মকার জানিয়েছেন, আহত জয় দেবনাথের ডান কানের নীচে গলায় মারাত্মকভাবে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। তবে জয় দেবনাথ দুর্বৃত্তদের কাউকে চিনতে পারেননি বলে জানান তিনি।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানিয়েছেন, আহত ব্যবসায়ী জয় দেবনাথকে হাসপাতালে গিয়ে দেখে এসেছেন তিনি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। তিনি বলেন, অজ্ঞাত দুর্বৃত্তরা কারা এই ঘটনা ঘটিয়েছে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930