রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

সিনেমা দেখানোর প্রলোভন দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ

আকাশবার্তা ডেস্ক :

ধামরাইয়ে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের সাথে জড়িত থাকার অপরাধে ধর্ষণকারী আমির হোসন (২৫) ও তার এক সহযোগীকে আটক করেছে পুলিশ। ওই লম্পট আমির হোসেন ধামরাই উপজেলার বানেশ্বর গ্রামের ওসমান হোসেনের ছেলে।

এ ঘটনায় ওই ছাত্রীর বাবা আক্তার হোসেন বাদী হয়ে ধর্ষক আমির হোসেন (২৫) ও সহযোগী সজিবকে (১৯) আসামি করে বুধবার (২৪ জুলাই) রাতে ধামরাই থানায় মামলা দায়ের করেন। মামলা নং-৪১।

মামলা সুত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় বুধবার স্কুল শেষ করে বাড়ি যাচ্ছিল ওই ছাত্রী। পরে ওই লম্পট ধর্ষণকারী আমির হোসেন মোবাইলে সিনেমা দেখানোর প্রলোভন দেখিয়ে জোরপূর্বক হাত ধরে টেনে স্কুলের পূর্ব পাশে মান্নানের বাড়িতে নিয়ে যায়। ওই বাড়িতে টিনের চৌচালা ঘরে নিয়ে দরজা আটকিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

পরে ওই স্কুলছাত্রীর শোর-চিৎকার শুনে দরবেশ আলীর ছেলে সজিব দরজা খুলে দরজায় ব্যারিকেট দিয়ে পুনরায় ধর্ষণের সহযোগীতা করে।

ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রী মুমূর্ষু অবস্থায় বাড়িতে আসলে বাড়ির লোকজনদের ব্যাপক জিজ্ঞাসাবাদে ধর্ষণের বিষয়ে সব ঘটনা খুলে বলে। পরে ওই ছাত্রীর বাবা-মা অফিস থেকে ছুটি নিয়ে বাড়িতে আসেন এবং ঘটনার সত্যতা যাচাই করে স্বজনদের পরামর্শে থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পেয়ে ধামরাই থানা পুলিশ ধর্ষণের সাথে জড়িত থাকায় বুধবার রাতেই আমির হোসেন ও তার সহযোগীকে আটক করেন।

এ বিষয়ে পুলিশ জানায়, ধর্ষণের অভিযোগে ১ জন সহযোগীসহ মূল আসামিকে আটক করা হয়েছে। ওই ৫ম শ্রেণির ছাত্রিকেও আমাদের হেফাজতে আনা হয়েছে। তাকে মেডিকেল চেকআপ করানো হবে। এ ঘটনায় একটি মামলা দায়ের করেছেন ওই ছাত্রীর বাবা। বৃহষ্পতিবার (২৫ জুলাই) আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১