মঙ্গলবার ২৮শে এপ্রিল, ২০২৬ ইং ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল

টাইগারদের লক্ষ্য ৩১৫

স্পোর্টস ডেস্ক :

শ্রীলঙ্কার সঙ্গে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে জয়ের জন্য ৩১৫ রানের লক্ষ্য দিয়েছে স্বাগিতকরা।

শুক্রবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে লঙ্কানরা। কুসাল পেরেরার সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩১৪ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।
দলীয় ১০ রানে শ্রীলঙ্কার আভিষ্কা ফার্নান্দোকে ফিরিয়ে শফিউল ইসলাম চমক দেখালেও দ্বিতীয় উইকেটের জন্য অপেক্ষা করতে হয়েছে লম্বা সময়। দ্বিতীয় উইকেটে কুসাল পেরেরাকে নিয়ে ৯৭ রানের জুটি গড়েন করুণারত্নে। তবে ব্যক্তিগত ৩৬ রানে মিরাজকে মারতে গিয়ে মোস্তাফিজুর রহমানের হাতে ক্যাচ দেন লঙ্কান অধিনায়ক।

দলীয় ১০৭ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর কুসাল মেন্ডিসের সঙ্গে ১০০ রানের জুটি গড়েন পেরেরা। শেষ পর্যন্ত ব্যক্তিগত ১১১ রানে সৌম্যর বলে মোস্তাফিজের হাতে ধরা পড়েন পেরেরা। ৯৯ বলের ইনিংসটিতে ছিল ১৭ চার ও এক ছক্কার মার। এরপর কুসাল মেন্ডিসকে (৪৩) ফেরান রুবেল।

লাহিরু থিরিমান্নে-অ্যাঞ্জেলো ম্যাথিউ মিলে দলীয় সংগ্রহটা নিয়ে যান ২৭৫ পর্যন্ত। থিরিমান্নেকে (২৫) সৌম্যর ক্যাচ বানিয়ে এ জুটি ভাঙেন মোস্তাফিজ। ম্যাথিউসের ৪৮ ও ধনঞ্জয়া ডি সিলভার ১২ বলে ১৮ রানের সুবাদে শেষ পর্যন্ত ৩১৪ রানে থামে শ্রীলঙ্কা।

বাংলাদেশের পক্ষে ৬২ রানে ৩ উইকেট নিয়ে সফলতম বোলার শফিউল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০