শনিবার ২৫শে জুলাই, ২০২৬ ইং ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

চন্দ্রগঞ্জে স্বেচ্ছাসেবকলীগের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকভাবে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার বিকালে চন্দ্রগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও কেককাটার আয়োজন করা হয়।

স্থানীয় চন্দ্রগঞ্জ বাজার গণমিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তাজুল ইসলাম ভূঁইয়া।

এতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, ১৪ দলীয় জোটের চন্দ্রগঞ্জ থানা শাখার যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন পাটোয়ারী, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন, সাবেক সভাপতি কামরুজ্জামান নিজাম, চন্দ্রগঞ্জ থানা কৃষকলীগের সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর, চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. আলাউদ্দিন, সাধারণ সম্পাদক বাবুল আনসারী, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

এছাড়াও বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. সাহাবুদ্দিন, যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিংকু, যুগ্ম আহ্বায়ক ফখরুল আলম পারভেজ ও গাজী কামরুল, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রিয়াজ হোসেন জয়, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সৌরভ হোসেন ও চন্দ্রগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ছালাহ উদ্দিন প্রমুখ।

আলোচনা শেষে ২৫ ফাউন্ড ওজনের একটি কেক কাটেন অতিথিরা। এরআগে চন্দ্রগঞ্জ আফজাল রোড থেকে ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মহাসড়ক পদক্ষিণ করে বাজারের বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে গণমিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১