সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

ফেসবুকে ভাইরাল হওয়া ছবিটি খেলনা বন্দুক

আকাশবার্তা ডেস্ক :

বন্দুক নিয়ে ফেসবুকে ভাইরাল হওয়া ছবি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সম্পর্কে রোববার চকরিয়ার একটি হোটেলে সংবাদ সম্মেলন করা হয়েছে। বন্দুকসহ ছবি দেয়া সাইফুল ইসলাম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দাবী করেন, আমি বাংলাদেশ ছাত্রলীগ ফাঁসিয়াখালী ইউনিয়ন শাখার আহবায়ক কমিটির একজন সদস্য।

গত ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে নৌকা প্রতিকের হয়ে কাজ করেছি। নির্বাচরে আওয়ামী লীগের আলহাজ গিয়াসউদ্দিন চৌধুরী বিজয়ী হন। নির্বাচনের পরে আমার এনড্রয়েড মোবাইলটি চুরি হয়।মোবাইলে আমার ভাগিনার খেলনা বন্দুক নিয়ে একটি ছবি ছিল। পরে মোবাইলে থাকা ছবিটি ফেসবুকে ভাইরাল হয়।

পরে বিভিন্ন গণমাধ্যমের অনলাইনে নিউজ প্রকাশিত হয়।তিনি আরো দাবী করে বলেন এই খেলনা বন্দুকের ছবিটিকে পুঁজি করে প্রতিপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে নির্বাচনের পরে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এতে আমার মানক্ষুন্ন হয়েছে।

নির্বাচনে পরাজিত একটি পক্ষের লোকজন পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে।পরে স্থানীয় সাংবাদিকদের দিয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করিয়েছে। পরবর্তীতে বিষয়টি থানা প্রশাসনে নজরে আসলে আমি খেলনা বন্দুকসহ থানায় গিয়ে জমা দিই।

এ ব্যাপারে চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমানের কাছে জানতে চাইলে বলেন, এটি একটি খেলনা বন্দুক।তার ভাগিনার খেলনা বন্দুক নিয়ে ছবিটি তোলা হয়। মোবাইল চুরি হলে ছবিটি বেহাত হয়ে যায়। পরে প্রতিপক্ষের লোকজন এই ছবিকে পুঁজি করে সাংবাদিকদের মাধ্যমে গণমাধ্যমে সংবাদ প্রকাশ করলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।

সূত্র : দৈনিক আমার সংবাদ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930