মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ ইং ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি
মতবিনিময় সভায় সাংবাদিকদের বক্তব্য শুনছেন লক্ষ্মীপুরের নবাগত পুলিশ সুপার।

মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের নবাগত পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান বলেছেন- মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও চাঁদাবাজদের দমনে জেলা পুলিশ জিরো টলারেন্স অবস্থানে থেকে কাজ করবে। দলমত নির্বিশেষে যত বড় ক্ষমতাশালী অপরাধীই হোক, তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। পুলিশ সদস্য কেউ জড়িত থাকলেও নিয়মিত মামলা করাসহ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জনগণের জানমালের নিরাপত্তায় দুষ্টের দমন ও শিষ্টের পালন নিশ্চিত করবে পুলিশ।’

পুলিশ সুপার আরো বলেন, ‘সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ। সমাজের বিভিন্ন বিষয় নিয়ে আগাম তথ্য দিয়ে যে কোনো অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুন্দর সমাজ গঠনে অবদান রাখছেন সাংবাদিকরা। জনগণ ও পুলিশের মধ্যে সেতুবন্ধন তৈরী করে পুলিশের সহায়ক শক্তি হিসেবে কাজ করছেন আপনারা।’

মঙ্গলবার (৩০ জুলাই) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন নবাগত পুলিশ সুপার।

সভায় অতিরিক্তি পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর প্রেসক্লাব সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম, দেশটিভির জেলা প্রতিনিধি কামাল হোসেন, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস নয়ন, সময় টিভির জেলা প্রতিনিধি মাহবুবুল ইসলাম ভূঁইয়াসহ অন্যান্যরা। এ সময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার শতাধিক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

সভায় আরো উপস্থিত ছিলেন- সহকারি পুলিশ সুপার (রামগতি সার্কেল) মারুফা নাজনীন, ডিআইওয়ান ইকবাল হোসেন, ডিবির ওসি মোক্তার হোসেন, সদর থানার ওসি আজিজুর রহমান মিয়া পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০