সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

বেলা ২টার মধ্যে এলজিআরডি সচিবকে কোর্টে হাজিরের নির্দেশ

আকাশবার্তা ডেস্ক :

ডেঙ্গু মশা নিধনের কার্যকর ওষুধ আনার ব্যাপারে বক্তব্য জানতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের সচিব হেলালুদ্দীন আহমদকে ডেকেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর ২টায় হাজির হয়ে তাকে এ বিষয়ে বক্তব্য দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আইনজীবীরা হাইকোর্টকে জানান, ওষুধ আনার দায়িত্ব শুধু সিটি করপোরেশনের একার নয়, সরকারেরও দায়িত্ব রয়েছে। কিন্তু ওষুধ আনার দায়িত্ব সিটি করপোরেশনের বলেই জানান রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

এ বক্তব্যের পরই ডেঙ্গু মশা নিধনের কার্যকর ওষুধ আনার ব্যাপারে বক্তব্য জানতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব হেলালুদ্দীন আহমদকে ডাকা হয় কোর্টে।

এর আগে গত ২৫ জুলাই ওষুধের ডোজ বাড়িয়ে দিয়ে এডিস মশা নির্মূল ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে ৩০ জুলাই পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন হাইকোর্ট। এই সময়ের মধ্যে ওষুধ ব্যবহার করে মশা নিধন হয়েছে কিনা, সে বিষয়েও প্রতিবেদন দাখিল করতে বলেছিলেন আদালত।

কিন্তু মশা নিধনে কার্যকরী ফল না পাওয়ায় গত ৩০ জুলাই এডিস মশা নিধনে কার্যকর ওষুধ কবে দেশে আসবে, তা সরকার এবং ঢাকার দুই সিটি করপোরেশনকে আজ বৃহস্পতিবার দুপুর ২টার মধ্যে জানাতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930